মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

হোয়াইক্যংয়ে মালয়েশিয়া ফেরত ব্যক্তিকে মামলার জড়ানোর অভিযোগ!

শেয়ার করুন

Ovijog
টেকনাফের হোয়াইক্যংয়ে মালয়েশিয়া ফেরত এক ব্যক্তিকে শত্রুতামূলক মানব পাচার মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে।এই ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিসহ সুশীল সমাজে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়-টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ার মৃত ছদর আহমদের পুত্র বাদশা মিয়া ৩বছর ২মাস পর চলতি বছরের গত ১০মে বিমানযোগে দেশে ফিরে আসেন। এলাকায় ফিরে আসার কিছুদিন পর এলাকার চিহ্নিত একটি কুচক্রীমহল ১০হাজার টাকা ধার চায়। দিতে অপারগতা প্রকাশ করায় ঐ কুচক্রীমহল বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২৭নভেম্বর টেকনাফ থানার একটি মানব পাচার মামলায় ১নং পলাতক আসামী করে। এরই জেরধরে উক্ত কুচক্রীমহল বেশী বাড়াবাড়ি করলে আরো মামলায় জড়ানোর হুমকি দেয় বলে জানায়। মামলার শিকার বাদশা মিয়া আরো বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানির আশংকায় রয়েছেন।এই ব্যাপারে তিনি আইন প্রয়োগকারী সংস্থা,সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষসহ সর্বস্তরের জনসাধারণের আন্তরিক সহায়তা কামনা করেছেন।

শেয়ার করুন