মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

“হাট খোলা ও জয়োধ্বনি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যাগে হিজড়াদের উচ্চতর শিক্ষা গ্রহনের সুযোগ”

শেয়ার করুন

বৃহন্নলা / হিজড়া /৩য় লিংগের জনগোষ্ঠী এ সমাজে এখনও অবহেলিত। আমাদের সমাজে তাদের শিক্ষার হার অত্যন্ত কম অথবা সুযোগের অভাবে ইচ্ছে থাকলেও পড়ার সুযোগ পায় না।

২০১৯ সালে জান্নাতুল ফেরদৌস পরিচালক – হাটখোলা ফাউন্ডেশন নিজ উদ্যোগে তাদের প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করেন যা প্রতি শুক্রবার ও শনিবার খুরুশকুল রাস্তার মাথায় একটি আধা পাকা স্থাপনায় নিয়মিতভাবে পরিচালিত হত।পরবর্তীতে তাদের আরো বৃহৎ পরিসরে শিক্ষা প্রদানের প্রয়োজনীয়তা অনুধাবিত হয়, এ লক্ষ্যে জান্নাতুল ফেরদৌস বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডঃ আনিস রহমান, নিলুফার জাহান- যুগ্ম পরিচালকের নিকট স্মরণাপন্ন হন এবং পরিচালক মহোদয় তাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সদয় অনুমতি প্রদান করেন।এ অনুমোদনের প্রেক্ষিতে বৃহন্নলাদের কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অষ্টম শ্রেণিতে ভর্তি করানো হয়।আজ ১৬/১০/২০২০ তারিখ ৩:০০ ঘটিকায় , শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাদের শিক্ষা কার্যক্রম উদ্ভোধনের করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজনীন সরোয়ার কাবেরী, সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখা, বিশেষ অতিথি ছিলেন সুশান্ত পাল, ডেপুটি কমিশনার, বাংলাদেশ কাস্টমস, শ্যাম রঞ্জন কর্মকার, উপ আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, নাসির উদ্দীন, প্রধান শিক্ষক, কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।

উক্ত কার্যক্রমের সহযোগী সংগঠন হচ্ছেন জয়োধ্বনি সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি
প্রকৌশলী হেলাল মোরশেদ সোহাগ, সাকিব, আদর ইউসুফ ভর্তি কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেছেন জনাব নাসির উদ্দিন।

হাটখোলা ফাউন্ডেশন এবং জয়োধ্বনি যৌথ উদ্যাগে উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করছে।

শেয়ার করুন