মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

হাইওয়ে পুলিশের হাতে সাংবাদিক নাজেহাল : সংবাদকর্মীদের তীব্র প্রতিবাদ

শেয়ার করুন

11038123_736122009819860_6975597045424721417_n-142x100

কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের চকরিয়া ফাঁসিয়াখালীস্থ হাইওয়ে পুলিশের হাতে নাজেহাল হয়েছেন এক সাংবাদিক। ২৭ জুন রাত সাড়ে ১১টার সময় মালুমঘাট হাইওয়ে পুলিশের টহলদল এ ঘটনা ঘটায়। কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের কার্য্যকরী সদস্য ও বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ইসলাম মাহমুদ জানান, পেশাগত গুরুত্বপুর্ন কাজে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিলেন তিনি। রাতে সাড়ে ১১টার সময় তাকে বহনকারী বাস ফাসিয়াখালী পৌছলে মালুমঘাট হাইওয়ে পুলিশের একটি টহলদল গাড়ী থামিয়ে যাত্রীদের তল্লাশীর নামে হয়রানি করতে শুরু করে। এসময় অন্যান্য যাত্রীদের সাথে উক্ত সাংবাদিক নেতা ইসলাম মাহমুদ সাংবাদিক পরিচয় দিয়ে প্রতিবাদ করেন। এতে পুলিশ সদস্যরা আরো ক্ষিপ্ত হয়ে তার উপর চড়াও হয়ে তাকে শারিরীক ভাবে নাজেহাল করে আহত করে। এসময় তার হাতে থাকা মোবাইল ও ক্যামেরাও ছিনিয়ে নেয়। প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, এসময় সাংবাদিক ইসলামের ব্যবহৃত ব্যাগে ইয়াবা ঢুকিয়ে দিয়ে মাদক মামলায় ফাসিয়ে দেয়ার হুমকিও দেন। এ ব্যাপারে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যাপারটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এদিকে সাংবাদিক নাজেহালের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী ও সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দে সুরেশ । নেতৃবৃন্দ সুষ্ঠ তদন্ত পূর্বক দোষী পুলিশের শাস্তি দাবী করেন।

শেয়ার করুন