৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

হলুদিয়াপালং উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক ৪নং ওয়ার্ড কমিটি গঠিত

sheccashebok-dol
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হলুদিয়াপালং সাংগঠনিক ইউনিয়ন উত্তর শাখার আওতাধীন সাংগঠনিক ৪নং ওয়ার্ড শাখার দ্বি – বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২৬ অক্টোবর বুধবার মরিচ্যা পাতাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলুদিয়াপালং উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাফর আলমের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুছের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত সদস্য, হলুদিয়াপালং উত্তর বিএনপির সভাপতি ফজল করিম সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ – সভাপতি ফজল করিম মেম্বার, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক সাইফুল্লাহ সিকদার মেম্বার। হলুদিয়াপালং উত্তর বিএনপির সাংগঠনিক ৪নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আমির মোহাম্মদ আমির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক যুবনেতা আব্দুল মালেক মানিক। বিশেষ বক্তা হলুদিয়াপালং উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দু শুক্কুর, রাজাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল উত্তর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হিরু।
উক্ত সম্মেলনে বক্তারা বলেন আগামী দিনে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সব কর্মসূচি দিবেন সে সব কর্মসূচি সফল করতে উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা সরওয়ার জাহান চৌধুরীর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। এবং বক্তারা কেন্দ্রীয় বিএনপির যুগ্ন – মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল, মিজান, তমিজ হাসান প্রমূখ।

সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সবার সম্মতিক্রমে যুবনেতা মোঃ জাহাঙ্গীর আলমকে সভাপতি, মোঃ আবু ছৈয়দ রানাকে সাধারণ সম্পাদক, মোঃ আয়াছকে সাংগঠনিক সম্পাদক করে হলুদিয়াপালং উত্তর শাখার আওতাধীন সাংগঠনিক ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসবক দল উত্তর শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন হলুদিয়াপালং উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের সভাপতি যুবনেতা জাফর আলম, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।