মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

হলিডে মোড়ের স্যান্ড বীচ হোটেলে অভিযানঃ ১৭৫ পিস ইয়াবাসহ তিন জন আটক

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার শহরের হলিডে মোড়ের স্যান্ড বীচ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৭৫ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক ( এস আই) মো. আতিকুল ইসলাম ভূঁইয়া বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাকদদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি দাবি করেন, শহরের হলিডে মোড়ের স্যান্ড বীচ আবাসিক হোটেলে একদল যুবক ইয়াবা সেবন, বেচা-বিক্রির জন্য অপেক্ষা করতেছে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। ওই সময় অভিযান চালিয়ে ১৭৫ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়।

আটকৃতরা হলেন- রামু উপজেলা চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা এলাকার বদরুজ্জামানের ছেলে মনসুর আলম (২৬), রামু উপজেলার মিঠাছড়ি এলাকার বনলতা এলাকার আমান উল্লাহর ছেলে সাইফুল ইসলাম (২৩) ও একই ইউনিয়নের হাজীরপাড়া এলাকার মো.ইসলামের ছেলে সাইফুল ইসলাম রুবেল (২৫)।

পুলিশ কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন