২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

হলদিয়ায় “শেখ জামাল” গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” শুরু ১লা সেপ্টেম্বর

কনক বড়ুয়া,(নিউজরুম এডিটর): আগামী ১লা সেপ্টেম্বর হইতে বিপুল উত্তেজনা ও আনুষ্টানিকতার মধ্য দিয়ে উখিয়া থানাস্থ হলদিয়ার ঐতিহ্যবাহী মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় খেলার মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে অনুষ্টিত হতে যাচ্ছে “শেখ জামাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮”। এতে আপনাদের দল, ক্লাব, সমিতি আগামী ২৬শে আগস্টের মধ্যে টিম এন্ট্রি’র (টিম ফিঃ ১০০০) মধ্য দিয়ে অংশ গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটি।

খেলার পরিচালনা ও সুষ্টু উদযাপনের সুবিধার্থে খেলার নিয়মাবলী-
উক্ত টুর্নামেন্ট “শেখ জামাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০১৮ইং নামে পরিচালিত হইবে, উখিয়া উপজেলা ও খুনিয়া পালং ইউনিয়নের বাইরে ২ জন খোলোয়াড় খেলানো যাবে, প্রতিদিন বিকাল ৩.৫০ মিনিটে খেলা আরম্ভ হবে এবং প্রত্যেক দলকে নিজস্ব জার্সি ও বল নিয়ে খেলা শুরুর পূর্বে নির্দিষ্ট সময়ে মাঠে উপস্থিত হতে হবে, অতিরিক্ত খেলোয়াড় সহ মোট ১০ জনের খোলোয়াড় তালিকা জমা দেয়া যাবে, বিশৃংখলা সৃষ্টিকারী কোন দল বা খেলোয়াড়কে কমিটি বহিস্কার করতে পারবে, কমিটি চাইলে খেলার তারিখ পরিবর্তন করতে পারবে, টিম ফিঃ ১০০০ টাকা, লাল কার্ড ৫০০, হলুদ কার্ড ১০০সহ সর্বশেষ অলিখিত সকল বিষয়ে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

টিম এন্ট্রি’র এবং খেলার সব বিষয়ের জন্য যোগযোগ করতে ডায়াল করুন- মহি উদ্দিন খান(মহি)- ০১৮৫০৪১৬৩৭০

উক্ত টুর্নামেন্টের বিষয়ে পরিচালনা কমিটির পক্ষ থেকে তানিম রহমান কেনাম বলেন, এখন প্রায় টিম এন্ট্রি হয়ে যাচ্ছে এবং আশা করি অারো অনেক টিম এন্ট্রি হবে। উক্ত টুর্নামেন্ট সুষ্টু ভাবে পরিচালনা করতে সর্বোত্তম চেষ্টা করব। এবং সকল ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিই হবে খেলার সৌন্দর্যতা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।