মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

হলদিয়াপালং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন

শেয়ার করুন

বার্তা পরিবেশক : সিরাজুল মোস্তফা মামুনকে আহ্বায়ক করে একটি শক্তিশালী বাংলাদেশ আওয়ামী যুবলীগ উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে যথাক্রমে মোজাম্মেল সিকদার, মনজুর আলম, কায়সার মোহাম্মদ তুহিন ও সাইফুল ইসলাম বাবুল। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি মো: খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাবু যৌথ স্বাক্ষরিত উক্ত কমিটি অনুমোদন দেন।
উখিয়া উপজেলা আওয়ামীলীগ যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, হলদিয়াপালং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটি অনুমোদনের সত্যতা নিশ্চিত করে বলেন, সংগঠনকে শক্তিশালী ও নেতাকর্মীদের মধ্যে গতিশীলতা ফিরিয়ে এনে ৯টি ওয়ার্ডে কমিটি গঠনপূর্বক আগামী ৩ মাসের মধ্যে ঝাঁকজমক ইউনিয়ন সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন করার জন্য জেলা যুবলীগের সভাপতি মো: খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মাবু নির্দেশ প্রদান করেছেন।

শেয়ার করুন