মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

হলদিয়া পালং ইউনিয়ন আ’লীগের সভায় প্রকাশ্যে সাংসদ বদির মুক্তি চাইলো জামায়াত নেতাও !

শেয়ার করুন

received_1821340208124212
সাংসদ আবদুর রহমান বদির মুক্তির দাবীতে গতকাল মরিচ্যা বাজারে হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয় সাবেক মেম্বার ইসলামের সভাপতিত্বে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সাধারন সম্পাদক চেয়ারম্যান জাহাংগীর কবির চৌধুরী,সহ-সভাপতি হলদিয়াপালং ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাবু, উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অধ্যাপক হেলাল উদ্দিন চৌধুরী, উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য মোঃ শাহ জাহান, সাবেক কৃষকলীগ সভাপতি কাজী আকতার উদ্দিন টুনু, কৃষকলীগ নেতা সৈয়দ হোসেন।
উক্ত প্রতিবাদ সভার এক পর্যায়ে জামায়াত নেতা ডাঃ মোঃ ইসলাম মাইকে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন সাংসদ বদি একজন ভালো মানুষ, সরকারী টাকা পয়সা চুরি করে না। কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে না। জামায়াত -বিএনপির নেতাকর্মীসহ এলাকার সকল মানুষ সাংসদ বদির কাছে নিরাপদ।আগামীতেও সাংসদ বদি বিজয় কোন ষড়যন্ত্রের মাধ্যমে ঠেকাতে পারবে না কেউ। তাই অবিলম্বে সাংসদ বদির মুক্তি দাবী জানান সভায়।

শেয়ার করুন