মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

হলদিয়ায় ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

উখিয়ার পশ্চিম হালদিয়া পালং ডাকুয়া পাড়া এলাকায় ইয়াবা বিক্রিতে বাধা দেয়ায় ইউনিয়ন কৃষকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফরিদ আলম (৩৫) নামক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে সঙ্ঘবদ্ধ একটি চক্র। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে।

১২ নভেম্বর সকাল সাড়ে ৮টার সময় ঘটনাটি ঘটেছে। আহত ফরিদ আলম স্থানীয় মৃত কালু মিয়ার ছেলে।
এ ঘটনায় উখিয়া থানায় এজাহার দিয়েছেন ভিকটিম ফরিদ আলমের ভাই হাছন আলী।

এজাহার সূত্রে জানা গেছে, এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িতদের বাধা প্রদান করেন ফরিদ আলম। তাতে ক্ষিপ্ত হয় চিহ্নিত মাদক কারবারিরা। তারা বিভিন্ন সময়ে নানাভাবে হুমকি ধমকি ধমকি দিতে থাকে। তারই ধারাবাহিকতায় ১২ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ফরিদ আলমকে পথে একা পেয়ে উপর্যপুরি কুপাঘাত করে চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসীরা।
ঘটনার সঙ্গে স্থানীয় গুরা মিয়ার ছেলে শফিউল আলম (৩০), মোহাম্মদ হোসেন প্রকাশ মাছন (২৭), আহমেদ হোসেন (২৫), জাহাঙ্গীর আলম (৪৫), আক্তার মিয়া (৩৩), মৃত হাকিম আলীর ছেলে গুরা মিয়া (৬৫)সহ একটি সন্ত্রাসী চক্র জড়িত।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনার বিষয়ে খোঁজ-খবর নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন