
সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদিত হয়েছে। গত মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার জেলা শাখার সভাপতি এড. ছৈয়দ আহম্মদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের নির্দেশক্রমে উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক এম সাইফুর রহমান সিকদার ও সদস্য সচিব খাইরুল আমিনের যৌথ স্বাক্ষরে উক্ত কমিটি দেয়া হয়।
উক্ত কমিটিতে মিজানুর রহমানকে সভাপতি, মোঃ হাশেম সিনিয়র সহ সভাপতি, মোঃ আনোয়ার সহ সভাপতি, মোঃ রাসেল সাধারণ সম্পাদক, মোঃ হেলাল খান যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সোনা আলম সাংগঠনিক সম্পাদক, মোঃ হোসেনকে সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।
উক্ত অনুমোদিত কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে উপজেলা আহবায়ক কমিটি বরাবর প্রেরণের নির্দেশ প্রদান করা দেয়া হয়।







