২৬ এপ্রিল, ২০২৬ | ১৩ বৈশাখ, ১৪৩৩ | ৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ

হরতাল সমর্থনে কক্সবাজার শহর জামায়াতের বিক্ষোভ মিছিল

11106053_669236803205537_753728908_o

অবৈধ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ২০ দলীয় জোট ঘোষিত ৪৮ ঘন্টা হরতালের ২য় দিন হরতাল সমর্থনে বিক্ষোভ করেছে কক্সবাজার শহর জামায়াত। ৩১ মার্চ মঙ্গলবার শহর জামায়াত-শিবির নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তাগণ বলেন, অবৈধ আওয়ামীলীগ সরকার দেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্বে হুমকি নিয়ে অলিক তথ্য উপস্থাপন করে মিথ্যা যুক্তিদিয়ে ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা করে যাচ্ছে। তাদের জনসমর্থন এখন শূন্যের কোঠায়, শুধু মাত্র পুলিশের উপর নির্ভর করে তারা ক্ষমতায় টিকে আছেন। পতনের সময় খুবই সন্নিকটে। জনগণের আন্দোলন থেকে অতিতের কোন স্বৈরাচারী সরকার আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে বেশীদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি, বর্তমান আওয়ামীলীগ সরকারও পারবেনা। আওয়ামীলীগ সরকার মনে করেছিল পুলিশ ও দলীয় সন্ত্রাসী লেলিয়ে দিয়ে এবং রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে গণতন্ত্রের মুক্তির আন্দোলন দমিয়ে দিবে। কিন্তু তাদের এ আশা পূরণ হয়নি বরং বুমেরাং হয়েছে। সরকারের সকল বাধা-নির্যাতন কে চ্যালেঞ্জ করে জনতা রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। গনতন্ত্র মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ আন্দোলন চলিয়ে যাওয়ার চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে, জোটের নেতা-কর্মীরা রাজপথে লড়াই করছে। সময় এসেছে, দেশের সর্বস্থরের জনতাকে স্বৈরাচারি আওয়ামীলীগের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। জালিম সরকারের বিরুদ্ধে আরো দুর্বার আন্দোলন গড়ে তোলার উদাত্ত আহবান জানান নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।