মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

হতদরিদ্রের পাশে দাঁড়ালো কাপ্তাই থানা পুলিশ

শেয়ার করুন

মহামারি কোভিট-১৯ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে কাপ্তাই থানা পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তার পাশাপাশি করোনা ভাইরাসে আয় রোজগার হারানো কর্মহীন হতদরিদ্রদের পাশে দাঁড়িয়ে এক দৃষ্টান্ত স্থাপন করলো কাপ্তাই থানা পুলিশ।

কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে শুক্রবার (১০ এপ্রিল) বড়ইছড়ি এলাকায় হতদরিদ্র ২৫ টি পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে ত্রানসামগ্রী বিতরণ করা হয়।

এসময় কাপ্তাই থানা পুলিশের ওসি নাছির উদ্দিন জানান, করোনাভাইরাস সংরক্ষণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি কর্মহীন গরিব-দুঃখী ও অসহায় মানুষদের ত্রান দিয়ে সহযোগিতা করার ক্ষুদ্র প্রয়াসে আমরা কাজ করে যাচ্ছি।

শেয়ার করুন