২ সেপ্টেম্বর, ২০২৬ | ১৮ ভাদ্র, ১৪৩৩ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

‘স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় আছি’

‘স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় আছি’

 বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় রয়েছেন বলে জনিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।রাজধানীর গুলশান-২ নম্বরের নিজ বাসভবনে শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমার স্বামীকে তুলে নিয়ে গেছে এটা নিশ্চিত। রাত্রে ওখানে ছেলেরা খেলা করছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে তুলে নিয়ে গেছে এটি আশপাশের লোকেরা দেখেছে। জনসমক্ষে এরকম একজন মানুষকে তুলে নিয়ে যাবে এবং পরে তা অস্বীকার করবে- এতে আমরা হতাশ।’

গাইবান্ধার চরে সালাহ উদ্দিনকে খুঁজতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিনি নিজ থেকে কোথাও গেলে আমার সঙ্গে যোগাযোগ হতো। এভাবে মানুষকে ধোঁকা দেওয়া ঠিক না।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।