মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:

স্বাধীনতা দিবসে কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে।

আজ ২৬ মার্চ রবিবার বিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর এ প্রতিকৃতি উন্মোচন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী।

এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে সকলেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।

মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। এতোদিন বিদ্যালয়ে স্বাধীনতার মহান স্থপতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তেমন কোন ব্যবস্থা ছিলো না। তাই বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকেই জাতির পিতার প্রতিকৃতিটি স্থাপন করা হয়। স্বাধীনতা দিবসে বিদ্যালয় প্রাঙ্গণ বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করতে পেরে নিজেরও খুব ভালো লাগছে।

তিনি আরো জানান, এ বছর বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনার এর আদলে একটি শহীদ মিনার স্থাপন করা হয়েছো। জেলার কোথাও কোন বিদ্যালয়ে এ ধরনের শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি নেই।

এ বিষয়ে কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন বলেন, মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় জেলার প্রথম মাধ্যমিক বিদ্যালয় যেখানে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপিত হয়েছে। এ প্রতিকৃতি স্থাপনের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বঙ্গবন্ধুর প্রতি জানার আগ্রহ ও শ্রদ্ধা দুটাই বৃদ্ধি পাবে। জেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা উচিত বলে মনে করেন তিনি।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজিব বলেন, মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন একটি চমৎকার উদ্যোগ। এ ধরনের উদ্যোগকে আরো বেশি উৎসাহিত করা দরকার।

শেয়ার করুন