মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

স্বাধীনতা দিবসে কক্সবাজার জেলা খেলাঘরের চিত্রাংকন প্রতিযোগিতা

শেয়ার করুন

DSC_0043
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে খেলাঘর কক্সবাজার শাখার উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠানে হয়েছে। ২৬ মার্চ বিকাল ৪টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের ক গ্রুপ এবং খ গ্রুপ ভাগ করে নার্সারী থেকে ৬ষ্ট শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এ চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এক বিভাগ থেকে তিনজন করে মোট ৬জন প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়। চিত্রাংকন শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা খেলাঘরের আহবায়ক আবুল কাশেম বাবু। সদস্য সচিব রিদুয়ান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কক্সবাজার থিয়েটারের সাধারণ সম্পাদক এড. তাপস রক্ষিত, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, ঝিনুকমালা খেলাঘর আসরের সভাপতি সুবিমল পাল পান্না, জেলা খেলাঘরের সাবেক সভাপতি জাহেদ সরওয়ার সোহেল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য করিম উল্লাহ, নাট্যকর্মী তাপস বড়–য়া, যুগ্ন সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, মোঃ শহীদুল্লাহ শহীদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির মোবারক, সাংস্কৃতিক কর্মী আমান উল্লাহ প্রমুখ।

শেয়ার করুন