৬ মার্চ, ২০২৬ | ২১ ফাল্গুন, ১৪৩২ | ১৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

স্বাধীনতা কুটির শিল্প ও বাণিজ্য মেলাা উদ্বোধন

IMG_0774
অতিরিক্ত জেলা প্রশাসক জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহ এস এম হাবিবুর রহমান বলেছেন, স্বাধীনতার প্রত্যেকটা ইতিহাস ঘূর্ণাক্ষরে ধরে রাখতে হবে। স্বাধীনতা মেলা উদযাপনের মাধ্যমে বর্তমান প্রজন্ম মুৃক্তিযুদ্ধ সম্পর্কে আরো অবগত হতে পারবে। তাই ইতিহাস ধরে রাখার জন্য স্বাধীনতা মেলার প্রয়োজন। ১২ মার্চ বিকেলে কলাতলীতে স্বাধীনতা কুটির শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শহর আওয়ামীলীগের সভাপতি ও মেলা বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন, যারা দেশে আন্দোলনের নামে মানুষ হত্যা করছে তারা মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাস করেনা। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষনতায় অন্তত হাজারো নাশকতাকারী এ্রই মধ্যে চিহ্নিত হয়ে গেছে। পর্যায়ক্রমে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। তিনি স্বাধীনতার এই মেলা মুক্তিযোদ্ধের সব ইতিহাস ধরে রাখতে অনেক বেশি সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাবেক পৌর মেয়র ও স্বাধীনতা মেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নুরুল আবছার চেয়ারম্যানের সভাপতিত্বে ও ১২ নং ওয়ার্ড পৌর আওয়ামীলীগ নেতা শাহেদ আলী শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা সড়ক পরিবহন শ্রমিকলীগের সাধারণ কাজী মোর্শেদ আহমদ বাবু, মেলা বাস্তবায়ন কমিটির সদস্য মোশারফ হোসেন দুলাল, পৌর আওয়ামীলীগ নেতা এবি ছিদ্দিক খোকন, শহর ছাত্রলীগের সভাপতি মোর্শেদ হোসাইন তানিম প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।