মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

স্বপ্নের সিঁড়ি’র ইফতার ও আলোচনা সভা সম্পন্ন

শেয়ার করুন

কক্সবাজারের প্রতিনিধিত্বশীল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বপ্নের সিঁড়ির ইফতার মাহফিল ও আলোচনা সভা ১০ জুলাই সম্পন্ন হয়েছে। শহরের অভিজাত একটি রেস্তোরায় অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাজিব দেব দাশ ও প্রধান অতিথি ছিলেন স্বপ্নের সিড়ির উপদেষ্ঠা আবু মোর্শেদ চৌধুরী খোকা। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর আশরাফুর হুদা ছিদ্দিকী জামশেদ, প্যানেল মেয়র জিসান উদ্দিন জিসান। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি জনাব ফরিদুল আলম ফরিদ, সাধারণ সম্পাদক আবু ইউছুফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক,  ক্রীড়া সম্পাদক আসিফ সাইফুল আবির, অর্থ সম্পাদক প্রশান্ত মিত্র, আরফাত সাইফুল আদর, আসাদ কামাল তানিম, মোঃ জহেদ উল্লাহ, মিথুন দাশ, এম হাছান, মোঃ ফয়েজ উদ্দিন, প্রমুখ। এতে বক্তারা বলেন, আগের ন্যায় ভবিষ্যতেও মানবতা, মানবধিকার, জনকল্যাণ ও প্রগতির পথে স্বপ্নের সিঁড়ির যাত্রা অব্যাহত থাকবে। তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল এ যুগে উঠতি প্রজন্মকে তথ্য প্রযুক্তির মহা সড়কে সংযুক্ত করতে উক্ত সংগঠনের পরিচালনায় কক্সবাজারে শিক্ষালয় ও কম্পিউটার ট্রেনিং সেন্টার চালু রয়েছে। ইফতার মাহফিল পরবর্তী মোনাজাতের সময় অসুস্থ প্রচার ও প্রকাশনা  সম্পাদক আরিফুর রহমান রাজুর রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আবছার উদ্দিন।

শেয়ার করুন