মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

স্ত্রীর সাথে অভিমান, বিষপানে স্বামীর আত্নহত্যা

শেয়ার করুন

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামী বিষপানে আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে।
নিহত ব্যক্তির নাম শাহ্ আলম (৪২) সে উপজেলার কলাউজান গাবতল আশ্রয়ন প্রকল্প এলাকার আলী আহমদের ছেলে শাহ আলম। বুধবার (২৭ মে) সকাল ৬টায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো: আইয়ুব।

মুহাম্মদ আইয়ুব মেম্বার জানান, নিহত শাহ আলম ঘটনারদিন রাতে তার স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মঙ্গলবার রাত ১২টার সময় অভিমান করে বিষপান করে বের হয়ে যায়। স্বজনরা অনেক খুঁজাখুজির পর রাত প্রায় ৩টার সময় বাড়ির পার্শ্বে পাহাড়ের চওড়া থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু স্বজনরা চট্টগ্রাম মেডিকেলে না নিয়ে বাড়িতে নিয়ে আসলে মারা যায় সে।তার ২ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ বলেন, বিষপান করা এক রোগী রাতে চিকিৎসা নিতে এসেছিল। প্রাথমিক চিকিৎসা শেষে চমেকে প্রেরণ করা হয়েছে।

লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ বলেন, ঘটনার খবর তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।লাশের সুরতহাল শেষ করেন।

শেয়ার করুন