মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

স্ত্রীকে কুপিয়ে হত্যা, ‘মানসিক ভারসাম্যহীন’ স্বামী আটক

শেয়ার করুন

  index
ককক্সবাজার চকরিয়ায় রোজিনা আকতার (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন তার ‘মানসিক ভারসাম্যহীন’ স্বামী। এ ঘটনায় স্বামী মকছুদ আলমকে (৪০) আটক করেছে পুলিশ।

উপজেলার পুরুইত্যাখালী গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, মকছুদ আলম কিছুদিন আগে ওমান থেকে দেশে ফিরেন। তার পরিবার বলছে- মাঝেমধ্যে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। মঙ্গলবার সকালে মানসিক ভারসাম্য হারিয়ে স্ত্রী রোজিনা আকতারের ওপর হঠাৎ হামলে পড়েন। এবং তাকে দা দিয়ে উপর্যুপরি কোপাতে থাকেন।

তিনি জানান, এ সময় রোজিনাকে বাঁচাতে মকছুদ আলমের ছোট ভাইয়ের স্ত্রী এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে। পরে রোজিনাকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনার খবর পেয়ে স্থানীয়রা মকছুদ আলমকে আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে আসে।

শেয়ার করুন