মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

স্কুল শিক্ষিকাকে দলবদ্ধ ধর্ষণ

শেয়ার করুন

কক্সবাজার প্রতিনিধি:

মেহেদী অনুষ্ঠান থেকে ফেরার পথে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার চান্দের পাড়ায় এক স্কুলশিক্ষিকাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠেছে। শুক্রবার (১৯ আগস্ট) সকালের ঘটনা প্রকাশ পায় মঙ্গলবার সকালে। এ ঘটনায় থানায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক  (তদন্ত) মো. সেলিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, শুক্রবার (১৯ আগস্ট) সকালে একটি মেহেদী অনুষ্ঠান থেকে ফেরার পথে শিক্ষিকা ধর্ষণের শিকার হন। কিন্তু ওই দিন ঘটনাটি ঘটলেও সোমবার (২২ আগস্ট) রাত ১২টার দিকে পিএমখালী ইউনিয়নের ছনখোলা ইউনূছঘোনা এলাকার বেদার মিয়াসহ (২৮)সহ আরও তিনজনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট রাতে কক্সবাজার সদরের পিএমখালীর মালিপাড়া থেকে ওই শিক্ষিকা তার এক ভাগনির মেহেদী অনুষ্ঠানে যান। সেখানে বেদার মিয়া নামের একজনের সঙ্গে তার পরিচয় হয়। পরদিন সকাল সাড়ে ৭টার দিকে ওই স্বজনের বাড়ি থেকে ইজিবাইকে করে নিজবাড়িতে ফিরছিলেন তিনি। ওসময় ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ব্রিজ নামক এলাকায় পৌঁছালে বেদার ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক আরেকটি ইজিবাইকে তুলে নেয়। পরে ওই ইউনিয়নের চান্দের পাড়ার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে অস্ত্রের মুখে তারা তাকে পালাক্রমে ধর্ষণ করে।

শেয়ার করুন