মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

সৌদি আরবে শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান

শেয়ার করুন

খলিল চৌধুরী, সৌদি আরবঃ সৌদি আরবের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায় নি। শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। তাই ২৯ এপ্রিল বৃহস্পতিবার রাতে সেহেরি। সে হিসেবে আগামী শুক্রবার (২৪ এপ্রিল) থেকে শুরু হবে রমজান মাস।

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে তারাবির নামাজ এবং শেষ রাতে সেহেরি খেতে হবে।
স্থানীয়ভাবে চাঁদ দেখার ভিন্নতা হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে রোজা শুরু হয়।ভৌগলিক অবস্থার কারণে মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা বা ঈদ অনুষ্ঠিত হয়।

তবে সৌদি আরবে সঙ্গে মিল রেখে বাংলাদেশের অনেক স্থানে রোজা পালন ও ঈদ উদযাপন করা হয়।বাংলাদেশে কবে থেকে রোজা শুরু হবে সেটা জানার জন্য শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।

রোজা ইসলামের অন্যতম স্তম্ভ। সিয়াম মুসলমানদের প্রশিক্ষণের মাস। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পালিত হয় পবিত্র রমজান মাস।

এবার করোনা পরিস্থিতির কারণে সৌদি আরবের সব মসজিদে তারাবির নামাজ স্থগিত করা হয়েছে। শুধুমাত্র প্রধান দুই মসজিদে সীমিত মুসল্লিদের অংশগ্রহণে ১০ রাকাত তারাবির নামাজ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন