মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সোফায় জুতাসহ হাঁটু গেড়ে বসে বিতর্কে কনওয়ে

শেয়ার করুন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা কেলিয়েন কনওয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। সোমবার রাতে হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে প্রেসিডেন্টের সামনেই জুতা নিয়ে সোফায় হাঁটু গেড়ে বসে ছিলেন তিনি। তার এ আচরণের নিন্দায় সরব হয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

এএফপির একজন ফটোগ্রাফার কনওয়ের এ ছবিটি তোলেন। এতে দেখা যায়, ট্রাম্প দেশটির কৃষ্ণাঙ্গ নিয়ন্ত্রিত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রধানদের সঙ্গে ছবির জন্য পোজ দিচ্ছেন আর তাদের অদূরে সোফায় আয়েশী ভঙ্গিমায় জুতাসহ হাঁটু গেড়ে বসে তাদের ছবি তুলছেন কনওয়ে। অনেক টুইটার ব্যবহারকারী কনওয়ের সমালোচনা করেছেন এই বলে যে, তার শরীরী ভাষায় অশ্রদ্ধার প্রকাশ ঘটেছে।

একজন টুুইটারে লিখেছেন, ‘ট্রাম্প শিবির সাধারণত যেভাবে অশ্রদ্ধা দেখাচ্ছে তার সঙ্গে ওভাল অফিসের কোচে জুতা তুলে কনওয়ের বসাটা মিলে যায়।’ এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ওভাল অফিসের ডেস্কে পা তুলে বসলে রিপাবলিকানরা তাকে আদব-কায়দা শেখাতে উঠেপড়ে লেগেছিলেন বলে মন্তব্য করেন আরেক টুইটার ব্যবহারকারী।

নির্বাচনী প্রচারকালে ট্রাম্পের মিডিয়া ম্যানেজারের দায়িত্ব পালনকারী কনওয়ে এর আগে ট্রাম্পের কন্যা ইভাঙ্কার ফ্যাশন ব্র্যান্ড নিয়ে মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের সরকারি এথিকস কার্যালয়ের প্রধান বলেছেন, কনওয়ের সর্বশেষ এ আচরণ তদন্ত করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

শেয়ার করুন