মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

সোনাদিয়ার চরে আটকা পড়েছে ক্রো-হীন বিশালাকার জাহাজ

শেয়ার করুন

কক্সবাজারের মহেশখালীর বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়ার চরে আটকা পড়েছে ক্রো-হীন বিশালাকার পণ্যবাহি এমভি হাইনি নামের বাণিজ্যিক একটি জাহাজ। সোমবার সন্ধ্যার দিকে জাহাজটি সোনাদিয়ার চরে এসে আটকে যায়। ক্রো ও লোকজনহীন জাহাজে তেল ভর্তি বেশ কিছু ড্রাম্প ও লাইফ জ্যাকেট এবং অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে।
ধারণা করা হচ্ছে বৈরী আবহাওয়ার তোড়ে গভীর সমুদ্র থেকে জাহাজটি সোনাদিয়ার চরে এসে আটকে যায়। এটি তীরে ভেড়ার খবর পেয়ে স্থানীয় লোকজন জাহাজটিতে উঠে লুটপাট চালায়। যে যার মতো তেল ভর্তি ড্রাম্প, লাইফ জ্যাকেট ও অন্যান্য মালামাল লুট করে বাড়িতে নিয়ে যায়।
মঙ্গলবার বেলা ১টার দিকে ঘটনাস্থল থেকে মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) ফররুখ আহমদ মিনহাজ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সন্ধ্যায় জাহাজটি চরে আটকে যাওয়ার খবর আসে। কিন্তু এক দিকে বিচ্ছিন্ন দ্বীপ অপর দিকে বৈরী আবহাওয়ার কারণে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। মঙ্গলবার সকাল থেকে চেষ্টার পর দুপুরে জাহাজ আটকাপড়া স্থানে পৌছে পুলিশ দল।
তিনি আরো জানান, জাহাজে উঠে দেখা যায়, এতে ক্রো বা অন্য কোন লোকজন নেই। মনে হচ্ছে এটি বাণিজ্যিক পণ্যবাহি জাহাজ ছিল। জাহাজে বেশ কিছু তেলের ড্রাম্প ও লাইফ জ্যাকেট রয়েছে। খবর পেয়েছি আরো বেশ কিছু পণ্য লুট করেছে স্থানীয় অসাধু কিছু লোকজন। এসব উদ্ধারে ঐ এলাকায় বাড়ি বাড়ি অভিযান চালানো হচ্ছে। লুট হওয়া বেশ কিছু তেল ও অন্যান্য পণ্য উদ্ধার করে স্থানীয় মেম্বারের জিম্মায় দেয়া হয়েছে।
এসআই মিনহাজ আরো বলেন, জাহাজের গায়ে লেখা ও অন্যান্য সরঞ্জাম দেখে মনে হচ্ছে এটি কোরিয়ান কোন জাহাজ। এটি এখন পুলিশের জিম্মায় রয়েছে। ক্রো ও লোকজনহীন হওয়ায় জাহাজটি কোন শীপ ব্রেকিং থেকে চলে এসেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
কুতুবজোম ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন খোকনও তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মোরা’র আদলে রবিবার সকাল থেকে দমকা ও ঝড়ো হাওয়া চলে। সাগর উপকূলে এর তীব্রতা ছিল মারাত্মক। সেই বৈরী আবহাওয়ায় পড়ে জাহাজটি ভেসে এসে সোনাদিয়ার চরে আটকে যায়। প্রশাসন এটি জিম্মায় নিয়েছে। তাদের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন