মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

সৈয়দ আশরাফের মৃত্যুতে উখিায়া উপজেলা আ’লীগের শোক

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম- এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী এক বিবৃতিতে বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামীলীগের বটবৃক্ষ ছিলেন। তৃনমূল নেতাকর্মীদের হ্নদয়ের আর্তনাদ বুঝতেন তিনি। তার মৃত্যুতে আমরা এমন এক সম্পদ হারিয়েছি, যার শূন্যস্থান পূরণ হবার নয়।
নেতৃবৃন্দ সৈয়দ আশরাফের মৃত্যুর শোককে শক্তিতে পরিনত করে তার আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের বলিষ্ট ভূমিকা রাখার আহবান জানান।

শেয়ার করুন