৯ জুলাই, ২০২৬ | ২৫ আষাঢ়, ১৪৩৩ | ২৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

সৈকতে ৬ দেশের তিন শতাধিক তরুণ-তরুণী; পাবলিক প্লেসে শতভাগ ধুমপানমুক্তের দাবী

সংবাদ বিজ্ঞপ্তি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী ২০৪০ সালের মধ্যে শতভাগ ধুমপানমুক্ত পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন নিশ্চিত করার দাবীতে সমুদ্র সৈকতে মানববন্ধন করেছে দেশী-বিদেশী তিন শতাধিক তরুণ-তরুণী।
শনিবার বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ৬টি দেশের ঐক্যমতের ভিত্তিতে ব্যতিক্রমী এ কর্মসূচির আয়োজন করে বাংলার যুবারা।
যেখানে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, নেপাল, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
কক্সবাজারে আয়োজিত ইয়ুথ সামিট-২০২২ উপলক্ষে দুইদিন ব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে প্রথমদিন একটি তারকা মানের হোটেলে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। পরে বিকেলে ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস এর উদ্যোগে সৈকতের সুগন্ধা পয়েন্টে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।
আয়োজকরা জানান, প্রতি বছর তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। আর ধুমপান না করেও প্রতি বছর ৩ কোটি ৮৪ লাখ শিশুসহ নারী-পুরুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতির শিকার হয়। তাই প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসা উচিৎ।
প্রসঙ্গত: সরকারের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল্ড (এসডিজি) বাস্তবায়নে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ৬টি দেশ যথাক্রমে-বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, নেপাল, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার তিন শতাধিক তরুন-তরুণী শিক্ষার্থী অংশ এতে গ্রহণ করেন। যেখানে বাংলাদেশ ছাড়া বাকি ৫ দেশের অন্তত: ৫০ জন শিক্ষার্থী রয়েছে।
এসময় ইফসার নির্বাহী পরিচালক আরিফুর রহমান,
ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস এর সিনিয়র পলিসি এডভাইজার আতাউর রহমান মাসুদ এবং উই ক্যান কক্সবাজার এর সভাপতি ওমর ফারুক জয়সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।