২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

সৈকতে গোসল করতে নেমে রুয়েট শিক্ষার্থীসহ দু’বন্ধু নিখোঁজ

বিশেষ প্রতিবেদকঃ কুরবানির ঈদের ছুটিতে বেড়াতে এসে কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুজন নিখোঁজ রয়েছে। এসময় আরো ৫ শিক্ষার্থীকে বিপদাপন্ন অবস্থায় উদ্ধার করা হয়। শনিবার (১০ আগস্ট) বেলা ১টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে ভাটার সময় এ নিখোঁজের ঘটনা ঘটে। বিপদাপন্ন শিক্ষার্থীদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিখোঁজদের খোঁজে কাজ করছেন পুলিশ ও সংশ্লিষ্টরা।

নিখোঁজরা হলেন, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিএসই বিভাগের শিক্ষার্থী ও কক্সবাজার শহরের রুমালিয়ারছরা পিটি স্কুল এলাকার আরিফুল ইসলাম এবং শহরের পাহাড়তলীর বাসিন্দা ও ঢাকায় আইএলটিএস অধ্যয়নরত শিক্ষার্থী মোহাম্মদ রফিক। দু’জনেই কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২০১৫ ব্যাচ ও ২০১৭ ব্যাচের
কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ছিল।

নিখোঁজ ও বিপদাপন্ন শিক্ষার্থীদের বন্ধু ইফতারুল শাহীন ও জাজি জানান, দেশের বিভিন্ন এলাকায় অধ্যয়ন করা বন্ধুরা ঈদের ছুটিতে বেড়াতে আসে গতকাল। এদের মাঝে ৮ বন্ধু ফুটবল নিয়ে সৈকতের বালিয়াড়িতে খেলতে যায়। ফুটবল খেলে সবাই গোসল করতে নামে। এসময় অসাবধানতাবশত ৫জন চোরাবালিতে আটকা পড়ে। ৩ জনকে কোনমতে উদ্ধার করা গেলেও আরিফ ও রফিক মুহূর্তে নিখোঁজ হয়ে যায়।

ঘটনাস্থলে থাকা কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাতের বরাত দিয়ে সদর থানার ওসি (তদন্ত) মো.খায়রুজ্জামান বলেন, বিচকর্মীদের মতে ভাটাকালীন নিষিদ্ধ সময়েই শিক্ষার্থীরা সাগরে গোসল করতে নেমেছিল। খবর পেয়ে বিচকর্মী, পুলিশ ও সংশ্লিষ্টরা নিখোঁজদের উদ্ধারে কাজ করছে। তবে বিকাল পর্যন্ত তাদের হদিস মিলেনি।

ওসি আরো জানান, বিপদাপন্ন হিসেবে উদ্ধার শিক্ষার্থীদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে, ঈদের ছুটিতে বেড়াতে এসে সৈকতের জলে নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের পরিবার ও পাড়ায় বিষাদের ছায়া নেমেছে। সৈকত তীরে ভীড় করছেন নিখোঁজদের স্বজন ও হতবিহ্বল জনতা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।