মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

সৈকতের কক্স-টু-ডে হোটেলকে এক লাখ টাকা জরিমানা

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ, রুমভাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা ও নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে কক্সবাজার সৈকতের তারকা হোটেল দ্যা কক্স টু-ডেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যায় এ জরিমানা আদায় করা হয়। একই অভিযানে কক্সবাজার সদর হাসপাতালের রেস্তোরাকে একই অভিযোগে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জয় ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করে।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রট জয় বলেন, পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ সংশোধিত ২০১০(৬)ক, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯(৩৯,৪৩) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হোটেল দ্যা কক্স-টু-ডেকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সুলতান মাহমুদ মিলন এবং ডিএসআই তরুন বড়ুয়া উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে কক্স টু ডে হোটেলের কর্মকর্তা আবু তালেব বলেন, এটি উদ্দেশ্য প্রণোদিত। ডাস্টবিন পরিস্কার না করার দায়ে অত টাকা জরিমানা করা বাঞ্চনীয় নয়। অভিযানকারি হোটেল কর্তৃপক্ষের সাথে খুবই মিসবিহেব করেছে। যেটি মেনে নেয়া যায় না। আমরা সরকারের সহযোগি। এটি আমাদের রিপোটেশনের জন্য ক্ষতিকর।

শেয়ার করুন