২৭ এপ্রিল, ২০২৬ | ১৪ বৈশাখ, ১৪৩৩ | ৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ

সেরা দশে মুশফিক-মাহমুদউল্লাহ

সেরা দশে মুশফিক-মাহমুদউল্লাহ

বিশ্বকাপ ক্রিকেটের একাদশতম আসর শেষে ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে উজ্জ্বল দু’টি নাম মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। আসরের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকায় তালিকার ৯ নম্বরে রয়েছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ। আর সর্বোচ্চ ডিসমিসালের দিক থেকে বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিমের অবস্থান পঞ্চমে।

মাহমদুউল্লাহ রিয়াদ ৬ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ৩৬৫ রান। যা কিনা ক্রিকেট বিশ্বকাপের কোনো একটি আসরে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। এক ম্যাচে তার সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ১২৮ রান। পর পর দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন রিয়াদ। সেরা ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে রয়েছেন কিউই ব্যাটসম্যান মার্টিন গাপ্তিল। টুর্নামেন্ট শেষে তিনি সংগ্রহ করেছেন ৫৪৭ রান। এ ছাড়া দ্বিতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার কুমারা সাঙ্গাকারা (৭ ম্যাচে ৫৪১ রান)। ‍তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৭ ম্যাচে ৪৮২ রান)।

এদিকে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মুশফিক উইকেটের পেছনেও ছিলেন দুর্দান্ত ছিলেন। ৮টি ডিসমিসাল নিয়ে আসরের সর্বোচ্চ ডিসমিসাল তালিকায় যৌথভাবে ৫ নম্বরে রয়েছেন তিনি। মুশফিক নিয়েছেন ৭টি ক্যাচ, করেছেন ১টি স্ট্যাম্পিং। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে নিয়েছিলেন ৪টি ক্যাচ। ডিসমিসালের পাশাপাশি ব্যাট হাতেও কম যাননি মুশফিক। ৬ ম্যাচে ৩টি হাফসেঞ্চুরিসহ মোট ২৯৮ রান করেছেন তিনি; সর্বোচ্চ ৮৯ রান এসেছে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে। বিশ্বকাপে এটাই মুশফিকের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।

সর্বোচ্চ রান

নাম ম্যাচ রান

মার্টিন গাপটিল ৯ ৫৪৭

কুমার সাঙ্গাকারা ৭ ৫৪১

এবি ডি ভিলিয়ার্স ৮ ৪৮২

ব্রেন্ডন টেলর ৬ ৪৩৩

শিখর ধাওয়ান ৮ ৪১২

স্টিভেন স্মিথ ৮ ৪০২

তিলকরত্নে দিলশান ৭ ৩৯৫

ফাফ ডু প্লেসি ৭ ৩৮০

মাহমুদউল্লাহ ৬ ৩৬৫

সর্বোচ্চ ডিসমিসাল

নাম ম্যাচ ডিসমিসাল

ব্র্যাড হ্যাডিন ৮ ১৬

মহেন্দ্র সিং ধোনি ৭ ১৫

দিনেশ রামাদিন ৭ ১৩

লুক রনকি ৯ ১৩

ম্যাথু ক্রস ৬ ১০

কুইন্টন ডি কক ৮ ১০

উমর আকমল ৭ ৮

জস বাটলার ৬ ৮

মুশফিকুর রহিম ৬ ৮

– See more at: http://www.thereport24.com/article/96628/index.html#sthash.Rgksoy9D.dpuf

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।