মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

সেন্টমার্টিনের কাছে সমুদ্রে ভাসমান ১১৬ জন উদ্ধার

শেয়ার করুন

cox-recover...

 সেন্টমার্টিন থেকে ১০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় একটি ট্রলার থেকে ১১৬ মালয়েশিয়াগামী যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার বিকেল ৫টায় তাদের উদ্ধার করা হয়।

গত দুই দিন ধরে থাইল্যান্ডের তৈরি কাঠের একটি বড় ট্রলারে তারা ভাসছিলেন বলে জানায় কোস্টগার্ড।

সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. বিগসন চৌধুরী  জানান, স্থানীয় জেলে ও বিভিন্ন সূত্রে ওই ভাসমান ট্রলারটির খবর পাই আমরা। তাদের উদ্ধারের জন্য মঙ্গলবার দুপুরের দিকে রওনা দেয় কোস্টগার্ডের উদ্ধারকারী দল। বিকেল ৫টা নাগাদ সেখানে পৌঁছায় তারা। ট্রলারটি এখন কোস্টগার্ডের নিয়ন্ত্রণে রয়েছে। ট্রলারসহ যাত্রীদের সেন্টমার্টিন উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে।

তিনি আরও জানান, ট্রলারে থাকা যাত্রীরা জানিয়েছেন, ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ায় নাবিকরা ছোট নৌকা নিয়ে পালিয়ে যায়। তারা মালয়েশিয়া যাচ্ছিলেন।

উদ্ধার করা ব্যক্তিদের ব্যাপারে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি।

 

শেয়ার করুন