মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

সেন্টমার্টিনসহ তিন পরিবহন ও একটি আবাসিক হোটেলকে জরিমানা, ৩ রেস্তোরাঁ সিলগালা

শেয়ার করুন

ইমাম খাইরঃ শহরে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৩টি ফিটনেসবিহীন গাড়ী, একটি আবাসিক হোটেলকে জরিমানা করা হয়েছে। সীলগালা করে দেয়া হয়েছে ৩টি খাবার রেস্তোরাঁকে।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জয়ের নেতৃত্বে ৪ জুন দুপুুুরে অভিযান চালানো হয়।
অভিযানে রুট পারমিট না থাকা এবং ফিটনেস বিহীন গাড়ী চালানোর অপরাধে সেন্টমার্টিন পরিবহন, রয়েল পরিবহন, সেন্টমার্টিন হিনো পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কাগজপত্র ঠিক না থাকায় হোটেল কোস্টাল পিসকে  ৫০০০ টাকা জরিমানা করা হয়।
পঁচা-বাসী খাবার প্রস্তুতকরণ এবং অভিযানকালে পালিয়ে যাওয়ায় নবাব রেষ্টুরেন্টসহ আরো দুটি রেস্টুরেন্ট সিলগালা করে দেওয়া হয়।
সাইফুল ইসলাম জয় জানান, পবিত্র ঈদুল ফিতরে পর্যটকদের কক্সবাজার ভ্রমণ নিরাপদ এবং আনন্দময় করতে ৪ জুন দুপুর থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আগামী ১০ দিন টানা এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসনের পেশকার উত্তম চক্রবর্তী, ৩৯ আনসার ব্যাটেলিয়ন এবং বিআরটিএ এর সহকারী পরিচালক উপস্থিত ছিল।

শেয়ার করুন