৩০ জুলাই, ২০২৬ | ১৫ শ্রাবণ, ১৪৩৩ | ১৫ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

সুভার্থী ও সহকর্মীদের ভালবাসায় সাংবাদিক সোয়েব সাঈদের জন্মদিন উদযাপন

Ramu News Pic 21.3.15
সহকর্মী সাংবাদিক ও সুভার্থীদের ভালবাসায় উদযাপন করা হলো সাংবাদিক সোয়েব সাঈদের জন্ম দিন। গতকাল রোববার রাত ৮টায় রামু নিউজ ওয়ার্ল্ড এন্টারপ্রাইজে ভালবাসা মাখা আনন্দে কেক কেটে রামু রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক সোয়েব সাঈদের ৩৩ তম জন্মদিন উদযাপন করে শুভার্থী বন্ধু ও সহকর্মী সাংবাদিকরা।
জন্মদিনের শুভেচ্ছা ও সমৃদ্ধি কামনা করে সাংবাদিক সোয়েব সাঈদের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হন,   সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সজল বড়–য়া, রামু প্রেস ক্লাবের উপদেষ্টা দর্পণ বড়–য়া, সাবেক সভাপতি খালেদ শহীদ, রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরওয়ার কামাল সোহেল, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা নুরুল কবির, আদনান সুলতান চৌধুরী শাহিন, রামু রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হাসান তারেক মুকিম, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবুল বশর নয়ন, সদস্য জাহাঙ্গীর আলম, সাংবাদিক আল মাহমুদ ভুট্টো, ওবাইদুল হক নোমান, আহমদ সৈয়দ ফরমান, আবুল কাশেম সাগর, মোসলেম উদ্দিন, মোঃ নাছির উদ্দিন, মোঃ কামাল, মোমেনুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তর রামু উপজেলার সুপার ভাইজার মোঃ ছৈয়দুল হক, গর্জনিয়া ইউনিয়ন বিএনপি নেতা মহিবুল্লাহ চৌধুরী জিল্লু, রামু সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াছিন, ইসলামিক ফাউন্ডেশন রামু উপজেলার কেয়ারটেকার আবুবক্কর ছিদ্দিক, রামু কোমলমতি শিশু নিকেতনের পরিচালক রাজীব বড়–য়া, বাস্তুহারালীগ নেতা মোঃ হোছন প্রমুখ।
সাংবাদিক সোয়েব সাঈদ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর এলাকার রাজনীতিক মরহুম আবদুল হাকিমের বড় ছেলে। তিনি স্টাফ রিপোর্টার হিসেবে দৈনিক কক্সবাজার ও রামু প্রতিনিধি হিসেবে দৈনিক পূর্বদেশ পত্রিকায় কর্মরত আছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।