মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

সুপারীর বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি

শেয়ার করুন

rafiq-pic-25-10-16
কক্সবাজারে চলতি মৌসুমে সুপারির বাম্পার ফলন হয়েছে। প্রতি সপ্তাহের রবি, বুধ ও বৃহস্পতিবার উখিয়া ও টেকনাফের উপকূলীয় এলাকা সুপারীর হাঁটে দেশের বিভিন্ন স্থান থেকে আগত পাইকারী ব্যবসায়ীরা লাখ লাখ টাকার সুপারি ক্রয় করে নিয়ে যাচ্ছে। অন্যান্য বছরের চেয়ে এবার সুপারির বেশি ফলন এবং বাড়তি মূল্য পাওয়ায় সুপারি চাষিদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে।

জেলার দুটি উপকূলীয় উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, প্রতি পন বা ৮০টি সুপারি বিক্রি হচ্ছে ২০০-৩০০ টাকায়। গত বছরের তুলনায় এ বছরে সুপারির দাম যথেষ্ট ভালো। এ কারণে চুপারি বিক্রেতারা আনন্দিত। পাশাপাশি দাম পেয়ে চপারি উৎপাদনকারীরাও মহাখুশি।

ব্যবসায়ীরা জানান, প্রতি সপ্তাহের রবি ও বুধবার উখিয়া-টেকনাফের সোনার পাড়া বাজার এবং টেকনাফ সদর ও শামলাপুর থেকে ১০/১৫ মতো সুপারির ট্রাকে প্রায় ২৫-৩০ লাখ টাকার সুপারি ভর্তি করা হয়। তা দেশের রাজধানী ঢাকা ও বাণিজ্য নগরী চট্টগ্রাম সহ বিভাগীয় ও বিভিন্ন জেলা শহরে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও উখিয়া-টেকনাফে উৎপাদিত সুপারী দেশের চাহিদা মিঠিয়ে মধ্যপ্রাচ্যের সৌদিআরব, আরব আমিরাত, ওমান সহ ৬/৭ দেশের সুপারী রপ্তানি করে কোটি কোটি টাকা আমদানী করা হচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তাছাড়াও পাশ্ববর্তি রাষ্ট্র ভারতে চট্টগ্রাম বন্দর ও বেনাপুল বন্দর হয়ে প্রতিনিয়ত সুপারী রপ্তানি হয়ে থাকে।

সূত্র মতে, সব মিলে প্রতি সপ্তাহে উখিয়া ও টেকনাফ থেকে দেশের বিভিন্ন স্থানে কোটি টাকারও বেশি সুপারি যাচ্ছে। চলতি মৌসুমে বেশির ভাগ সুপারির ফলন হয়েছে উখিয়ার উপকূলীয় এলাকা সোনারপাড়া, নিদানিয়া, ইনানী, মনখালী, চেপটখালী, মাদারবনিয়া, টেকনাফ উপজেলার বাহারছড়া, সাবরাং ও নোয়াখালী শালখালী সহ সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক সুপারীর উৎপাদন হওয়ায় চাষিরা খুশিতে আবেগ আপ্লুত।

শেয়ার করুন