১৮ জুন, ২০২৬ | ৪ আষাঢ়, ১৪৩৩ | ২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

‘সুপারমুন’ দেখতে দূরে কোথাও…

কয়েকগুণ উজ্জ্বল ও ঝকঝকে হয়ে আজ চাঁদটি নেমে আসবে পৃথিবীর খুব কাছাকাছি! সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আজ যে চাঁদ উঠবে আকাশে, সেটি আজকের পর আবারও দেখতে চাইলে আপনাকে অপেক্ষা করতে হবে ২০৩৪ সাল পর্যন্ত! বিজ্ঞান বলছে আজ ‘সুপারমুন।’
981558e28c68911942cddbb82a25fa39-58297aa74e251
আজ ১৪ নভেম্বর পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে চাঁদ। দীর্ঘ ৬৮ বছর পর এত কাছ থেকে চাঁদের সৌন্দর্য দেখার সুযোগ পাবেন পৃথিবীবাসী। পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে চাঁদের দূরত্ব হবে ২ লাখ ২১ হাজার ৫২৪ মাইল বা ৩ লাখ ৫৬ হাজার ৫০৮ কিলোমিটার। ফলে সাধারণ দূরত্বের তুলনায় এবার পৃথিবীর আরও প্রায় ৮৫ মাইল কাছে চলে আসবে চাঁদ। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ। স্বাভাবিক দিনের তুলনায় আজ আকাশে চাঁদকে ১৪ শতাংশ কাছ থেকে দেখা যাবে। তখন ৩০ শতাংশ উজ্জ্বল ও বড় দেখাবে চাঁদ। দেড়টা নাগাদ পৃথিবী ও চাঁদ সমান্তরালে অবস্থান করবে।

সুপারমুন দেখতে শহর থেকে দূরে কোথাও চলে যান। দূষণ ও মেঘমুক্ত আকাশে চাঁদের রহস্য দেখতে নদীর পাড় অথবা শান্ত কোনও পরিবেশে বন্ধুদের নিয়ে চলে যেতে পারেন। ঢাকার আশেপাশেই রয়েছে বেশকিছু রিসোর্ট। সবুজেঘেরা প্রকৃতির মাঝে বসে চাঁদের সৌন্দর্য উপভোগ করতে চাইলে যেতে পারেন সেগুলোতেও। গাজীপুরের নক্ষত্রবাড়ি, ছুটি, সোহাগপল্লী, সী গাল আনন্দ রিসোর্টগুলো পেয়ে যাবেন এক রাতের জন্য। এছাড়া টাঙ্গাইলের এলেঙ্গা অথবা রয়েল রিসোর্টেও ঢুঁ দিতে পারেন। পুবাইলেও পেয়ে যাবেন চমৎকার কিছু রিসোর্ট। এবার ঝটপট সিদ্ধান্ত নিয়ে নিন রহস্যময় সুপারমুন কোথায় বসে উপভোগ করবেন!

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।