মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

সীমান্তে বিজিবি-বিজিপি’র পতাকা বৈঠক

শেয়ার করুন

Ukhiya Pic-21-03-2015
কক্সবাজারের উখিয়ার ঘুনধুম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) মধ্যে ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের ৮ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কক্সবাজার ১৭ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল খন্দকার সাইফুল আলম ও মিয়ানমারে বিজিপি’র ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সে দেশের নম্বর-১ বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লে.কর্ণেল চো তুইঝা।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দু’পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা ছাড়াও বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অবৈধ ভাবে মিয়ানমার নাগরিক অনুপ্রবেশ, ইয়াবা ও মাদকদ্রব্য, চোরাচালান, বাংলাদেশ-মিয়ানমার যৌথ সীমান্ত সার্ভে, সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে ফায়ারিংয়ের ক্ষেত্রে সীমান্ত চুক্তি অনুসরণ এবং বিভিন্ন বিষয়ে খোলামেলা আলাপ-আলোচনা হয়। এসময় উভয় দেশের প্রতিনিধিরা পরস্পরকে সীমান্ত সংশি¬ষ্ট বিষয়ে সর্বাত্মক সহযোগীতা করার ব্যাপারে সম্মতি প্রকাশ করা হয়। এছাড়াও ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের দায়িত্বপূর্ণ ২৪ কিলোমিটার মিয়ানমারের সাথে সীমান্ত এলাকায় যেকোন সমস্যা সমাধানে উভয় ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণে একমত পোষন করেন বলে ১৭ বিজিবি অধিনায়ক জানিয়েছেন।

শেয়ার করুন