১৩ জুলাই, ২০২৬ | ২৯ আষাঢ়, ১৪৩৩ | ২৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

সীতাকুণ্ডের পাহাড় থেকে বিপুল বিস্ফোরক ও অস্ত্র উদ্ধারের দাবি

Ctg

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম একটি পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধারের দাবি করেছে পুলিশ।শনিবার দিবাগত রাত ১২টা থেকে রাতভর অভিযানে নুনাছড়া পাহাড় থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছ।

পুলিশের দাবি, উদ্ধার ৭৫টি পেট্রোল বোমা, ৪৮টি ককটেল এবং অস্ত্র ও গুলি হরতাল-অবরোধে নাশকতার জন্য জড়ো করা হয়েছিল।

সীতাকুন্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন খবরে সীতাকুণ্ড সদর থেকে এক কিলোমিটার উত্তরে নুনাছড়া এলাকার পাহাড়ে অভিযান চালায় পুলিশ।’

তিনি বলেন, রবিবার সকালেও সেখানে অভিযান চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখান থেকে ৭০টি পেট্রোল বোমা, ৫০টি ককটেল, ১০টি দেশীয় অস্ত্র, দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। সেখানে তিনটি তাবুরও সন্ধান পেয়েছে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সাইফুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।