১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩ | ১ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

সিরিয়ায় আইএস এর ‘রাজধানী’ দখলের অভিযান শুরু

cda8beefe7a8577fdb61c977a333bb95x480x300x31বিদ্রোহী যোদ্ধাদের এই গ্রুপটির নাম ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস’ (এসডিএফ)। দলটিকে বিমান হামলা চালাতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বধানী কোয়ালিশন বাহিনী।

শহরের উত্তরের এলাকাগুলোতে কুর্দি এবং জাতিগত আরব মিলিশিয়ারা সুসংগঠিত হচ্ছে। রাক্কা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে আইন ইসায় এক সংবাদ সম্মেলনে অভিযানের ঘোষণা দেওয়া হয়।

এসডিএফ এর মুখপাত্র বলেন, “রাক্কা ও এর আশেপাশের এলাকা জঙ্গি মুক্ত করার বড় ধরনের লড়াই শুরু হয়ে গেছে।”

ওয়াশিটনে এক কর্মকর্তা অভিযান শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথমে রাক্কাকে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা চলবে। তারপর এর ভিত্তিতে শহরটি মুক্ত করার অভিযান চালানো হবে।

এসডিএফ এর আরেক মুখপাত্র এএফপি’কে বলেন, প্রবল প্রতিরোধের আশঙ্কা করা হচ্ছে।আইএস তাদের ঘাঁটির সুরক্ষা দেওয়ার চেষ্টা করবে। কারণ, তারা জানে রাক্কা হারালে সিরিয়ায় তারা শেষ হয়ে যাবে।

২০১৫ সালে ইসলামিক স্টেট এই রাক্কা শহরটি দখল করে একে তাদের ভাষায় ‘খিলাফতের রাজধানী’ বলে ঘোষণা করেছিল।

শহরটি পুনর্দখলের অভিযানের নাম দেয়া হয়েছে, ‘রথ অব দ্য ইউফ্রেটিস’। এসডিএফ এর ৩০ হাজার এবং কুর্দি ওয়াইপিজি’র ২৫ হাজার যোদ্ধা এতে অংশ নেবে। আর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী বিমান হামলা চালিয়ে তাদেরকে আকাশ থেকে সুরক্ষা দেবে।

তবে এ অভিযানে কুর্দি সৈন্যদের ব্যাপকভাবে জড়িত করাটা সমস্যা সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন সংবাদদাতারা।

কারণ আরব-সংখ্যাগরিষ্ঠ এ শহরে কুর্দি যোদ্ধারা এর আগে বিভিন্ন শহর দখলের পর আরবদের সেখান থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ আছে। কুর্দি সেনারা ফ্রি সিরিয়ান আর্মির তুর্কি সমর্থিত আরব বাহিনীর সঙ্গে লড়ছে। ফলে এফএসএ-কুর্দি যৌথ অভিযান হওয়া দুরূহ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।