৮ জুন, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২১ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সিঙ্গাপুর গেলেন নৌবাহিনী প্রধান

আন্তর্জাতিক সামরিক প্রদর্শনী ও ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স প্রদর্শনী, (আইএমডিসিএক্স) এশিয়া -২০১৭ মহড়ায় যোগদানের উদ্দেশ্যে সিঙ্গাপুর গেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ।

শনিবার রাতে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানানো হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌ-প্রধান (অপারেশন্স) ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা নৌ-প্রধানকে বিদায় জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে নৌ-প্রধান আন্তর্জাতিক মেরিটাইম রিভিউ, ৫ম আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সম্মেলনে (আইএমএসসি) যোগ দেবেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের ফার্স্ট সী লর্ড এডমিরাল ফিলিপ জোন্স, ডেনমার্কের নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল ফ্রাঙ্ক ট্রোজান ও সিঙ্গাপুর নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল লাই চুং হ্যান’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

তিনি নেদারল্যান্ডের ডিফেন্স ম্যাটেরিয়াল অর্গানাইজেশনের পরিচালক ভাইস এডমিরাল আর ই জান দে ওয়ার্ডসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের ঊর্ধ্বতন নৌ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন নৌবাহিনী প্রধান।

উল্লেখ্য, উক্ত মহড়া ও সামরিক প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে বাংলাদেশ নৌ বাহিনী জাহাজ ‘স্বাধীনতা’ সিঙ্গাপুরে অবস্থান করছে। মহড়ায় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, গ্রিস, আরব আমিরাতসহ ১৮টি দেশের ২৭টি যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, বিভিন্ন দেশের নৌ বাহিনী প্রধান এবং সামরিক ব্যক্তিরা অংশ নিচ্ছেন।

সফর শেষে ১৮ মে নৌ প্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।