মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সায়মুন সংসদের ক্রিকেট টূর্ণামেন্টের জমজমাট উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

শেয়ার করুন


ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সায়মুন সংসদ কর্তৃক আয়োজিত ৩০তম জেলা উন্মুক্ত টি-২০ টূর্ণামেন্টের শুভ সূচনা হয়েছে। ২৭ ফেব্রুয়ারী দুপুর ৩টায় ৩২টি টিমের অংশগ্রহণের মাধ্যমে জেলার সর্ববৃহৎ ক্রিকেট টূর্ণামেন্ট শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু। এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক আপনকণ্ঠ’র সম্পাদক (ভারপ্রাপ্ত) রুহুল আমিন সিকদার, ক্রিকেট সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন, ভলিবল বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মুকুল। প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকে সমাজে বিভিন্ন জায়গায় ভূমিদুস্যরা জায়গা দখলে রেখে বড় বড় দালান করার কারণে মাঠ পর্যায়ে খেলোয়াড়রা খেলা থেকে বঞ্চিত হচ্ছে দিন দিন। তিনি আরো বলেন, বর্তমানে অনুর্ধ্ব ১৮ ক্রিকেট টিমে কক্সবাজারের ৩ জন খেলোয়াড় চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাওয়ায় এটি একটি আমাদের অগ্রগতির দিক। টূর্ণামেন্টের আহ্বায়ক অধ্যাপক মং ওয়ান নাইন বলেন, খেলাধুলার মধ্যে আমরা খুঁজে পাই জীবন বিকাশের উন্মুক্ত বিশালতা, খুঁজে পাই জীবন সংগ্রামের দূর্জয় মনোভাব এবং লাভ করে সাফল্যে উল্লাস ও পরাজয়ের গ্লানিকে সহজ ভাবে মেনে নেওয়া দূর্লব মানসিকতা। উক্ত খেলায় সভাপতিত্ব করেন সায়মুন সংসদের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছার সিকদার, খেলা পরিচালনায় আহমদ ছফা, মাস্টার সাইফুল ইসলাম, শেফায়েত হোসাইন শেফা, আরিফুল ইসলাম, রায়হানুল ইসলাম, সঞ্চালনা করেন সরওয়ার আলম। উদ্বোধনী ম্যাচে টস জিতে সায়মুন সংসদ- ২ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৬ ওভারে ২০১ রানে টার্গেট দিয়ে বৃহত্তর ঈদগাঁহ ক্রিকেট একাদশকে ৯১ রানে বিশাল ব্যবধানে হারায়।

শেয়ার করুন