১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩ | ১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ

সাহারবিল ও কোনাখালীতে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে এমপি জাফর আলম

বার্তা পরিবেশক:

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমএ প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে।

 জাতীয় শোক দিবস উপলক্ষে সাহারবিল ইউনিয়ন পরিষদ ও কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগ পৃথকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
সাহারবিল ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী।
পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকছুদুল হক চুট্টু, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবদুল হাকিম, মাতামুহুরী কৃষক লীগের নেতা ফজল কাদের, চকরিয়া উপজেলা কৃষক লীগের নেতা আমির হোসেন আমুসহ দলের সর্বস্তরের নেতাকর্মী। জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথক এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে শত শত আলেম-ওলেমাও উপস্থিত ছিলেন। এ সময় শহীদ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।