মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

সাহায্যের জন্য এগিয়ে আসুনঃ বাঁচতে চায় রনজিত-মুক্তা

শেয়ার করুন

 

কনক বড়ুয়া, নিউজরুম এডিটরঃ “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” আপনাদের একটু সহানুভুতিই পারে রনজিত ও মুক্তার জীবন স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।

রনজিত বড়ুয়া। পুরাতন রুমখাঁ গ্রামের ৪০ বছর বয়সী সাংসারিক যুবক। ৩ মেয়ে ১ ছেলে সহ পরিবারের সদস্য সংখ্যা ৬ জন। ২ বছর পূর্বে সংসারের সুখের নীড় গড়তে অর্থের প্রয়োজনে পাড়ি দিয়েছিলেন বাড়ী, ভিটা বিক্রি করে মালেশিয়ায়। ভাগ্যের নির্মমতায় ফেঁসে গেলেন কঠিন রোগে। তাই বিগত তিন মাস পূর্বে শ্রদ্ধেয় জ্যোতি প্রিয় ভান্তের সহায়তায় মালেশিয়া প্রবাসীদের সহযোগিতার অর্থের বিনিময়ে কঠিন রোগ নিয়ে ফিরে আসেন দেশে। সারাদিন বিছানায়, অার দাড়াঁনোর মধ্য দিয়ে নিমর্মভাবে অতিবাহিত হচ্ছে তার দিন। বলতে গেলে দুর্বিষহ জীবন যাপন। যা স্বচক্ষে দেখলে ভাবিয়ে তুলে। শ্রদ্ধেয় ভান্তে যেমন মালেশিয়া ভ্রমণে রনিজত বড়ুয়ার জীবনের দুর্বিষহ জীবন দেখে স্বদেশ প্রত্যাবর্তনের ব্যবস্থা করেছিলেন তেমনি দেশে এসে তার করুণ অবস্থা দেখে রোগ মুক্তির জন্য চেষ্টা করেন। কিন্তু অর্থের সমস্যাটা প্রবল। তাই সকলের প্রতি আকুল আবেদন একটাই, অর্থ দিয়ে যেন ছয়টি জীবন দানের সহায়তা।

জানাযায়, ইতোমধ্যে উখিয়া উপজেলা সার্বজনীন বৌদ্ধ ও সমাজ উন্নয়ন ও বিহার সুরক্ষা কমিটির পক্ষ থেকে তার চিকিৎসার দায়িত্ব গ্রহন করেছে।

এ ছাড়া ও ভালুকিয়া গ্রামের মুক্তামনি বড়ুয়া নামের আরো একটি রোগীর চিকিৎসার ভার ও গ্রহণ করা হয়েছে।

যারা সহযোগিতা করবেন নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
প্রয়োজনে – ০১৮১৮৯০৯০১৭, ০১৮১৪৩৩১৬৩৪. ০১৯৩৫১৫৪৯৯৫।

শেয়ার করুন