মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

‘সালাহ উদ্দিনের নিখোঁজের ঘটনায় সরকার সরাসরি জড়িত’

শেয়ার করুন

'সালাহ উদ্দিনের নিখোঁজের ঘটনায় সরকার সরাসরি জড়িত'
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজ হওয়ার ঘটনায় সরকার সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ।
সোমবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বাসায় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

শওকত মাহমুদ বলেন, নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদকে খোজে বের করা সরকার ও তার আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। এর জন্য তাদের (সরকার) জবাবদিহি করতে হবে।

এ সময় সালাহ উদ্দিনের স্ত্রী সাবেক সাংসদ হাসিনা আহমেদ  স্বামী সালাহ উদ্দিন আহমেদকে  অক্ষত অবস্থায় ফিরে পেতে প্রধানমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চান।

সালাহ উদ্দিনকে খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী কোর্টে যে রিপোর্ট দিয়েছে এর্টনী জেনারেল তা দেখতে দেয়নি বলেও অভিযোগ করেন সালাহ উদ্দিনের স্ত্রী  হাসিনা আহমেদ।

এসময়  রুহুল আমিন গাজী, ডা.একে এম আজিজুল হক, কাদের গনি চৌধুরী, প্রকৌশলী হারুন অর রশিদসহ পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন