১১ আগস্ট, ২০২৬ | ২৭ শ্রাবণ, ১৪৩৩ | ২৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

সালাহ্ উদ্দিন আহাম্মদের মুক্তির দাবিতে উখিয়া উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল

Siso dibos pic
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন-মহাসচিব, ২০ দলীয় জোটের  মূখপাত্র, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব সালাহ্ উদ্দিন আহাম্মদের নি:শর্ত মুক্তি ও অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচীর অংশ হিসাবে গতকাল বিকেল ৫.০০ ঘটিকার সময় উপজেলার জনবহুল মরিচ্যা বাজার ষ্টেশন চত্ত্বরে উখিয়া উপজেলা যুবদলের উদ্যোগে হলদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক যুবনেতা এম. মনজুর আলমের সার্বিক তত্বাবধানে এক বিশাল  বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথ সভা অনুষ্টিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন  উখিয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি আহসান উল্লাহ্ মণি ও সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সিকদার। মিছিলোত্তর সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন হলদিয়া বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য যথাক্রমে- ডা: আব্দুর রহিম, সাইফুল্লাহ্ সিকদার মেম্বার, আমিনুল হক আমিন, হলদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এম. মনজুর আলম মঞ্জুর, জালিয়া পালং দক্ষিণ যুবদলের সভাপতি আজিম উদ্দিন, হলদিয়া পালং দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ হোছন, সাধারণ সম্পাদক শামসুল আলম,  হলদিয়া উত্তর যুবদলের যুগ্ন আহ্বায়ক যথাক্রমে- হাফেজ গিয়াস উদ্দিন, বেলাল উদ্দিন, হলদিয়অ পালং স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাফর আলম, সদস্য যথাক্রমে- হাজী উসমান গণি, হাজী শফিউল আলম আয়াজ, নুর মোহাম্মদ মানিক, হামিদ, সোহেল, আব্দুর রহিম, ছৈয়দ আহামদ মনির, জসিম, ইউনুছ, খোরশেদ, মো: আলম, উখিয়া উপজেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুর আহামদ সও:, যুবনেতা হেলাল উদ্দিন, জুয়েল, হাশেম, বাপ্পি, জলিল, ভুট্টো প্রমূখ।
সভায় বক্তারা কক্সবাজারের ত্রিশলক্ষ মানুষের প্রাণের স্পন্দন, আধুনিক কক্সবাজারের রূপকার, হাজার বছরের শ্রেষ্ট সন্তান জনাব সালাহ্ উদ্দিন আহাম্মদকে অবিলম্বে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান। সভায় বক্তারা আরও বলেন, আগামী এক সপ্তাহ্র মধ্যে প্রিয় নেতা সালাহ্ উদ্দিন আহামদকে অক্ষত অবস্থায় ফেরত না দিলে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরীর নেতৃত্বে রাজপথে থেকে সমগ্র কক্সবাজারকে অচল করে দেয়া হবে। উল্লেখ্য যে, কক্সবাজার জেলা বিএনপির কর্মসূচীর অংশ হিসাবে শুক্রবার বাদে জুমা উপজেলার সমস্ত মসজিদে দোয়া মাহফিল করার আহ্বান জানানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।