মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

সালাহউদ্দিন আহমদকে অক্ষত অবস্থায় মুক্তি নাদিলে পরিণাম অত্যন্ত কঠিন হবে

শেয়ার করুন

chakaria mahila dol (salahuddin) 1-4-15
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, চকরিয়া-পেকুয়া আসন থেকে বারবার নির্বাচিত সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী, জাতীয় রাজনীতির অন্যতম পূরোধা ও অবিসংবাদিত নেতা আলহাজ্ব সালাহউদ্দিন আহমদকে সুস্থ ও অক্ষত অবস্থায় নি:শর্ত মুক্তির দাবীতে চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে মহিলা দলের উদ্যোগে এপ্রিল বুধবার বিকাল ৩টায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি চকরিয়া পৌর শহরের আনোয়ার শপিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে সোসাইটি ষ্টেশন হয়ে নিউ মার্কেট চত্ত্বরে এসে শেষ হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল চকরিয়া পৌরসভা শাখার সাধারণ সম্পাদক খালেছা বেগমের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর মহিলাদল নেত্রী যথাক্রমে ইয়াসমিন আক্তার, ইয়াসমিন আক্তার বিউটি, মহিলাদল নেত্রী তাহসিনা আক্তার এমইউপি, হাসনা হেনা  সহ বিপুল সংখ্যক মহিলাদল নেতাকর্মী। মিছিলে সহযোগিতায় ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে মহিলাদল নেতৃবৃন্দ বলেন, জাতীয় রাজনীতিতে কক্সবাজার জেলার সন্তান হয়ে দৃষ্টান্ত স্থাপনকারী সাবেক মন্ত্রী সালাহউদ্দিনকে সুস্থ ও অক্ষত অবস্থায় নি:শর্ত মুক্তি দেয়া নাহলে সরকারের জন্য পরিণাম শুভ হবেনা। সালাহউদ্দিন আহমদের কিছু হলে এর দায় থেকে কেউ রেহায় পাবেনা। তিনি ছিলেন গণতন্ত্র রক্ষার আন্দোলনের অগ্রসেনানী। তাকে ছাড়া পুরো কক্সবাজার সহ দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। মেধা,গুণি ও যোগ্যতা সম্পন্ন এ সম্পদকে ফিরিয়ে দিয়ে সরকারকে শুভ বুদ্ধির পরিচয় দেয়ার আহবান জানান।

শেয়ার করুন