৮ আগস্ট, ২০২৬ | ২৪ শ্রাবণ, ১৪৩৩ | ২৪ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

সালাহউদ্দিনকে ফেরত পাওয়ার দাবীতে টেকনাফ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গণ স্বাক্ষর কর্মসূচির উদ্বোধন

888
কেন্দ্রীয় বিএনপির যুগ্ন মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে অবিলম্বে সুস্থ ও অক্ষত অবস্থায় ফেরত পাওয়ার দাবীতে জেলা বিএনপির গণস্বাক্ষর কর্মসূচির অংশ হিসেবে টেকনাফ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গণ স্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ৩ এপ্রিল শুক্রবার বিকাল  ৪ টার দিকে পৌর বিএনপির অস্থায়ী পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক এ গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তিনি পৌরবাসীকে দলমত নির্বিশেষে এই কর্মসূচীতে অংশগ্রহন করার আহবান জানান। এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন- পৌর বিএনপির সাংগঠনিক স¤পাদক আক্তার হোসেন বাবলু , প্রচার স¤পাদক মোঃ ইসমাইল, পৌর বিএনপির অর্থ সম্পাদক ও যুবদলের সভাপতি সৈয়দ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হোছন, পৌর বিএনপির ছাত্রবিষয়ক স¤পাদক ও ছাত্রদলের আহবায়ক আব্দুস সালাম, যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল্লাহ, পৌর ছাত্রদলের প্রভাবশালী সদস্য আব্দুর রাজ্জাক,ডিগ্রীকলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ তৌহিদ,১নংওয়ার্ড ছাত্রদলের সভাপতি সেনায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ নুর, সহ-সভাপতি জসিম উদ্দীন, ২নংওয়ার্ড ছাত্রদলের সিঃসহ-সভাপতি রহমত উল্লাহ, ৬নংওয়ার্ড ছাত্রদলের সভাপতি মনিরুল হাসানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাগণ স্বাক্ষর কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।