মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

সালমান সোহেলের মৃত্যুতে উখিয়ায় শোকের ছায়া: আজ সকাল ১১টায় জানাযা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ উখিয়া হলদিয়া পালং রুমখা চৌধুরী পাড়ার তরুণ ব্যবসায়ি সালমান মাহমুদ সোহেল চৌধুরী আর নেই। মৃত্যুকালে তার বয়স ছিল ২৮ বছর। তিনি ২২ আগষ্ট বৃহস্পতিবার চট্টগ্রাম সিএসসিআরে ২টার সময় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)।

জানা যায়, ব্রেইন স্ট্রোক জনিত কারণে সালমান সোহেলের মৃত্যু হয়েছে। সালমান মাহমুদ সোহেল চৌধুরী পাড়ার কামাল উদ্দিন চৌধুরী (খুলূ)’র ২য় পুত্র। মৃত্যুকালে স্ত্রী , ৬ মাসের এক পুত্র সন্তান ,পিতা মাতা ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

মরহুমের জানাযা আজ সকাল ১১টায় রুমখা চৌধুরী পাড়া মসজিদ মাঠ প্রাঙ্গনে অনুষ্টিত হবে।

এদিকে, সালমান মাহমুদ সোহেল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী , জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল , সিবিএন সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী , যমুনা টিভি কক্সবাজার প্রতিনিধি ইমরুল কায়েস চৌধুরী ও উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন সহ উখিয়ার বিভিন্ন শ্রেনীর জনসাধারন।

শেয়ার করুন