৬ আগস্ট, ২০২৬ | ২২ শ্রাবণ, ১৪৩৩ | ২২ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

সার্ক মানবধিকার ফাউন্ডেশন জেলা আহবায়ক কমিটি গঠিত

SARC, Human, Cox
সার্কভুক্ত আটটি দেশের সমন্বয়ে গঠিত ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কক্সবাজার জেলা শাখার আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে এক মতবিনিময় সভা কক্সবাজার হোটেল সী-প্যালেসে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রিয় কমিটির মহাসচিব মাওলানা মোহাম্মদ আবেদ আলী।
‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ এর কেন্দ্রীয় কমিটির সদস্য চট্রগ্রাম মেরনসান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ড. সানা উল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী, উখিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলুল করিম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. ইউছুপ বাহার চৌধুরী, কক্সবাজার বি.এড কলেজের অধ্যাপক বীর মুক্তিযুদ্ধা জাফর আলম, কক্সবাজার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান হেলেনাজ তাহেরা, অধ্যক্ষ ছালেহ আহমদ,চট্টগ্রাম মহানগরীর কলেজ-বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এম.আলম জাহেদ, মহানগর কমিটির সদস্য গাজী হাবিব, কক্সবাজার পৌর কাউন্সিলর সালামত উল্লাহ বাবুল ও চট্রগ্রাম মহানগর কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ।
সভা শেষে সকলের মতামত নিয়ে ঈদগাহ ফরিদ আহমদ কলেজের অধ্যাপক মো: গিয়াস উদ্দিনকে আহবায়ক ও  দৈনিক হিমছড়ির স্টাফ রিপোর্টার ও মহেশখালী বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুবুর রহমানকে  সদস্য সচিব করে ২১ সদস্য আহবায়ক কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক আকতার আহমদ, জাফরুল ইসলাম, সাংবাদিক ইমাম খাইর, এড. আহমদ ফারুক ও কক্সবাজার সরকারী কলেজের খন্ডকালীন শিক্ষক আদহাম বিন ইব্রাহীমকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।
এ ছাড়া আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কক্সবাজার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা, কক্সবাজার পৌর কাউন্সিলর ছালামত উল্লাহ বাবুল, কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, অধ্যাপক একে.এম রমিজ আহমদ, এড. আবুহেনা মোস্তফা কামাল, শওকত আলম, সাংবাদিক জুয়েল চৌধুরী, সাজ্জাদ ফারভেজ নয়ন, সাংবাদিক মুহাম্মদ হোছাইন, এড. মিছবাহ উদ্দিন, মাহবুবুর রহমান, নুরুল ইসলাম, মিজানুর রহমান, আয়াছুর রহমান, সাইফুল্লাহ খালেদ।
আগামী তিন মাসের মধ্যে জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিসহ সকল উপজেলা কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।