মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : কক্সবাজারে ডিআইজি আনোয়ার হোসেন

শেয়ার করুন

বলরাম দাশ অনুপম :

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বলেছেন- সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন-বর্তমান সরকার সব ধর্মের সহাবস্থানে কাজ করছে। শান্তিপূর্ণভাবে এখানে সবাই ধর্ম পালন করবেন। কোন অশুভ শক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না। যাতে ওই শক্তি সম্প্রীতি নষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

ডিআইজি শনিবার সন্ধ্যায় কক্সবাজার শহরের গোলদিঘীর পাড়স্থ ইন্দ্রসেন দুর্গাবাড়ি ও বঙ্গপাহাড় পূজা মন্ডপ পরিদর্শনকালে উপরোক্ত কথা বলেন। তিনি বলেন-আয়োজক, ভক্ত ও পূজারীরা এবং সব মানুষের সম্প্রীতির বন্ধনে সবার সহযোগিতায় পূজা আনন্দময় হচ্ছে। পরে তিনি জেলা পূজা উদ্যাপন পরিষদের কার্যালয় ব্রাহ্ম মন্দির পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মামুন, প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি বাবুল শর্মা, সহ-সভাপতি রতন দাশ, উদয় শংকর পাল মিঠু, উজ্জ্বল কর, বিপুল সেন, যুগ্ম সাধারণ সম্পাদক স্বরুপম পাল পাঞ্জু, পৌর পূজা কমিটির সভাপতি বেন্টু দাশ, জেলা পূজা কমিটির কর্মকর্তা বলরাম দাশ অনুপম, শুভ দাশ, ইন্দ্রসেন দুর্গাবাড়ির সভাপতি বাবন দাশ, সাধারণ সম্পাদক মান্না পাল, বাপ্পা সেন, বঙ্গপাহাড় পূজা কমিটির সুজন শর্মা জন, প্রীতম ধর, হৃদয় কুমার রুদ্র প্রমুখ।

শেয়ার করুন