মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলেম-ওলেমাদের এগিয়ে আসতে হবে-এমপি জাফর

শেয়ার করুন

বার্তা পরিবেশক:

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ বলেছেন- জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে। কিন্তু আমাদের দেশের একশ্রেণীর আলেম-ওলেমা দেশের ভেতরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য আবারও অপচেষ্টা শুরু করেছে।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াতচক্রের ইন্ধনেই কিছু আলেম-ওলেমা এই অপতৎপরতার সঙ্গে লিপ্ত রয়েছে। তাই তাদের প্রতি আমার অনুরোধ থাকবে ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যা না দিয়ে প্রকৃত বারতা মসজিদে মসজিদে তুলে ধরতে হবে। বলতে হবে, ইসলাম ধর্মই সকল ধর্মের-মতের মানুষের সহাবস্থানের কথা নিহিত রয়েছে। সেই বারতা প্রত্যেক মুসলিম নাগরিকের কর্ণগহ্বরে পৌঁছে দিতে হবে। যাতে বাংলাদেশে আর কোন ধরণের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়।

এমপি জাফর আলম শুক্রবার (০২ জুন) চকরিয়া পৌরশহরের সোসাইটি বায়তুল মাওয়া শাহী জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে আলেম-ওলেমাসহ উপস্থিত মুসল্লীদের প্রতি এই আহবান জানান।

এমপি জাফর আলম আলেম-ওলেমাদের উদ্দেশ্যে আরো বলেন, ‘আপনাদের কেউ যদি হজ করতে চান তাহলে আগামীতে আমার ব্যক্তিগত খরচে সেই ব্যবস্থা করে দেওয়া হবে। এজন্য মসজিদ কমিটিকে তালিকা তৈরি করার জন্য ইতোমধ্যে নির্দেশ দিয়েছি।
এ সময় সোসাইটি বাইতুল মাওয়া শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আলমগীর চৌধুরী ও মসজিদের খতিব হজরত মাওলানা হাফেজ বশির আহমদসহ মসজিদ কমিটি ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন