মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

মাতামুহুরী উপজেলা আ.লীগের বিশেষ বর্ধিত সভায় এমপি জাফর আলম

‘সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি-জামায়াত চক্রকে রাজপথে মোকাবেলা করা হবে’

শেয়ার করুন

বার্তা পরিবেশক:

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের মধ্যে আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে সাম্প্রদায়িক অপশক্তি স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াতচক্র। তাই যে কোন পরিস্থিতি শক্তহাতে মোকাবেলা করার জন্য সকল নেতাকর্মীকে ইস্পাত-কঠিণ ঐক্য গড়ে তুলতে হবে। অতীতের মতো চকরিয়া-পেকুয়া-মাতামুহুরীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখিয়ে দিতে হবে, এখানে সেই অপশক্তির কোন স্থান নেই।
এমপি জাফর আলম মঙ্গলবার (২৩ মে) বিকেলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায়। সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এই বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা। সাধারণ সম্পাদক ও চকরিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মকছুদুল হক চুট্টুর সঞ্চালনায় এতে মাতামুহুরী উপজেলার নিয়ন্ত্রণাধীন সকল ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন উপজেলার ইউনিয়নগুলোতে নির্বাচিত দলীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।

এদিকে এমপি জাফর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের প্রতি দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায়। এতে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমদ রেজা। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সিনিয়র নেতা ওয়ালিদ মিল্টন, সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরীসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

শেয়ার করুন