মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী আর নেই

শেয়ার করুন

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী (৭৬) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আজ ভোররাত চারটার দিকে জেলা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম অধ্যাপক মোহাম্মদ আলীর নামাজে জানাজা আজ বিকেল সাড়ে চারটায় হ্নীলা দরগাহ সি এন্ড বি মাঠে অনুষ্ঠিত হবে।

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলী ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক।

রাজনৈতিক অঙ্গনে তিনি একজন সৎ ও নির্লোভ নেতা হিসেবে প্রশংসিত ছিলেন। বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে।

শেয়ার করুন